ঢাকাশুক্রবার , ৪ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইটি
  3. আজকের সংবাদ
  4. আজকের-সংবাদ
  5. আদালত
  6. আন্তর্জাতিক
  7. এক্সক্লুসিভ
  8. খেলা
  9. চাকরি
  10. জনদূর্ভোগ
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রযুক্তি
  14. বিনোদন
  15. মুক্তকলম
আজকের সর্বশেষ সবখবর

রূপসায় ৫০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

mdnaimuzzamansharifkhan@gmail.com
সেপ্টেম্বর ৪, ২০২৬ ১:০০ অপরাহ্ণ
Link Copied!

রূপসা প্রতিনিধি: রূপসা উপজেলার শিয়ালী বাজার এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রূপসা থানার শিয়ালী পুলিশ ফাঁড়ির সদস্যরা।গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার ঘাটভোগ ইউনিয়নের বলটি গ্রামের দীপ্তকান্ত বাছাড় (৩২) এবং সিন্দুরডাংগা এলাকার রবিউল খা (২২)।

পুলিশ সূত্রে জানা যায়, শিয়ালী পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই প্রদীপ কুমার সরকারের নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।

গত ৩ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকেল সাড় ৫টার দিকে শিয়ালী বাজার এলাকা থেকে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ওই দুই মাদক ব্যবসায়ীকে ৫০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় গতকাল রাতে রূপসা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

মামলা নং -৩ তারিখ: ০২/০৯/২০২৬।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।