রূপসা প্রতিনিধি:
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রূপসা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভা হয়েছে।
গতকাল ৪ সেপ্টেম্বর বিকালে পূর্ব রূপসা ব্যাংক চত্বরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু।
রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্লা সাইফুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিকের সঞ্চালনায়
বিশেষ অতিথির হিসাবে বক্তৃতা করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিএম কামরুজ্জামান টুকু, এনামুল হক সজল, জেলা বিএনপির সদস্য শেখ আঃ রশিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু, জেলা বিএনপির সদস্য মোল্লা এনামুল কবীর, মোল্লা রিয়াজুল ইসলাম।
বক্তব্য রাখেন রূপসা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিকাশ মিত্র, বিএনপি নেতা মহিউদ্দিন শেখ, রবিউল ইসলাম রবি, এসএম আঃ মালেক, মহিউদ্দীন মিন্টু, খান আনোয়ার হোসেন, দিদারুল ইসলাম, আজিজুর রহমান, মিকাইল বিশ্বাস, খন্দকার শরিফুল ইসলাম, ইলিয়াজ হোসেন, রূপসা উপজেলা যুবদলের সদস্য সচিব রুবেল মীর, বিএনপি নেতা মহিতোষ ভট্টাচার্য, ফিরোজ মাহমুদ, ফিরোজ মীর, বনি আমিন সোহাগ, আরিফ মোল্লা,রেজাউল ইসলাম রেজা, জাহিদুল ইসলাম রবি, শাহজাহান প্রিন্স, তরিকুল ইসলাম রিপন, মুক্তাদির বিল্লাহ, ইউনুচ গাজী, রাজু দাস, মোকাররম হোসেন, সাজ্জাত হোসেন, কামরুজ্জামান নান্টু, মাঈনুল হাসান, রহিমা আক্তার নয়ন, মিজানুর রহমান, নাঈম আহম্মেদ, সাইফুল মোল্লা, হালিম মোড়ল, মোঃ রয়েল, জান্নাতুন নাঈম, রাজু শেখসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
অনুষ্ঠান শেষে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলালের পক্ষ থেকে রূপসার পদ্মবিলে মাছের পোনা অবমুক্ত করা হয়। একই সঙ্গে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ডেঙ্গু মশা নিধনে ব্যবহৃত দুটি ফগার মেশিন এবং মশা নিধনের ওষুধ বিতরণ করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এসব কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।####

