আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রূপসায় বিদ্যালয়ের সামনে স্পিড ব্রেকারের দাবিতে মানববন্ধন ২০২৭ সালের ডেঙ্গু মৌসুমের আগেই টিকা আসার সম্ভাবনা ভারতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চার স্বতন্ত্র পরিচালকের পদত্যাগ রূপসায় চার কিঃমিঃ সড়কের নির্মাণ কাজ শেষ না হতেই ফেটে চৌচির ২ থেকে ৩ হাজার টাকায় স্মার্টফোন দেওয়ার উদ্যোগ সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা বর্জনের কারণ জানাল মহানগর বিএনপি ডুমুরিয়ার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন, দুর্ভোগে হাজারো মানুষ ডুমুরিয়ায় উপজেলা পর্যায়ে দলিত সম্মেলন অনুষ্ঠিত চট্টগ্রামে ১১ দলীয় ঐক্যের মতবিনিময় সভা, ৭ দফা দাবিতে ঐক্যবদ্ধ কর্মসূচির ঘোষণা চট্টগ্রামের বুকে মানবতার নতুন আলো যাত্রা সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ওবিই কারিকুলাম বাস্তবায়নে দুই দিন ব্যাপী প্রশিক্ষণ ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের ৭ নেতার মৃত্যুদণ্ড সাতকানিয়ায় পুকুরে ডুবে প্রাণ গেল ৩ শিশুর চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে ৩ আসামী গ্রেপ্তার
ad728

সাতকানিয়ায় পুকুরে ডুবে প্রাণ গেল ৩ শিশুর

প্রতিবেদকের তথ্য : Dainik Somoy Sangbad
  • নিউজ প্রকাশের তারিখ : Sep 16, 2026
  • সংবাদটি দেখেছেন: 24
ছবির ক্যাপশন :

সাতকানিয়া, চট্টগ্রাম:  

চট্টগ্রামের সাতকানিয়ায় একদিনে পৃথক দুটি ঘটনায় পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুরো উপজেলায় নেমে এসেছে শোকের ছায়া।

সোমবার ১৪ সেপ্টেম্বর উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়নে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর আড়াইটার দিকে পশ্চিম ঢেমশার ইছামতী আলীনগর এলাকায় বাড়ির উঠানে অন্য শিশুদের সঙ্গে খেলছিল আইয়ুব মৌলবির বাড়ির জিয়াবুল হকের মেয়ে উম্মে মানহা ও কেঁওচিয়ার মন্নান সওদাগর বাড়ির জামাল উদ্দিনের ছেলে মো. আজাহারী। খেলার এক পর্যায়ে সবার অগোচরে দুজন বাড়ির সামনের পুকুরে নেমে যায়। 

কিছুক্ষণ পর আজাহারীর নানা গোসল করতে গিয়ে পুকুরে উম্মে মানহাকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে কেরানীহাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রথম শ্রেণির শিক্ষার্থী উম্মে মানহার বয়স ছিল ৭ বছর।

এর আধা ঘণ্টা পর একই পুকুর থেকে আজাহারীকে উদ্ধার করে অপর একটি বেসরকারি হাসপাতালে নিলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। ৯ বছরের আজাহারী স্থানীয় একটি কওমি মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী ছিল।

এদিকে একই দিন দুপুর ১২টার দিকে পশ্চিম ঢেমশার ৬ নম্বর ওয়ার্ডে পানির গ্লাস নিয়ে খেলছিল মো. ফারুকের মেয়ে মোছাম্মৎ আলিফা আকতার। খেলতে গিয়ে গ্লাসটি পুকুরে পড়ে গেলে সেটি তুলতে গিয়ে পানিতে ডুবে যায় ২ বছরের শিশুটি। পরিবারের লোকজন দ্রুত উদ্ধার করলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

পশ্চিম ঢেমশা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সরওয়ার কামাল তিন শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এলাকাবাসী বলছেন, একদিনে তিনটি কোমল প্রাণের অকাল মৃত্যুতে পুরো এলাকাজুড়ে শোক ও বেদনার পরিবেশ বিরাজ করছে। শিশুদের পুকুরের পাশে একা ছেড়ে না দেওয়া এবং পুকুর পাড়ে নিরাপত্তা বেষ্টনী দেওয়ার বিষয়ে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন স্থানীয়রা।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728