আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সোনারগাঁও অবৈধ চুনা কারখানা বন্ধের হুশিয়ার দিলেন এম পি মান্নান এলাকাবাসী আয়োজিত মতবিনিময় সভায় আখির প্রার্থীতা চুড়ান্ত রূপসায় জিএম কামরুজ্জামান টুকুর মন্দির পরিদর্শন ও শুভেচ্ছা উপহার প্রদান হিফজুল কোরআন প্রতিযোগিতায় দেশসেরা খালিদ, মাদ্রাসায় ফুলেল সংবর্ধনা জনবান্ধব সরকার প্রশাসনকেও জনবান্ধব হতে হবে- মন্ত্রী শেখ রবিউল আলম মোল্লাহাটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত দুবলার চরে শুঁটকি মৌসুম শুরু আজ, দস্যু আতঙ্কে হাজারো জেলে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সোনারগাঁওয়ে রোড শো বেসিক ব্যাংকে অগ্নিকাণ্ডে নিরাপত্তাকর্মীর মৃত্যু: নেপথ্যে হত্যাকাণ্ডের অভিযোগ স্বজনদের সোনারগাঁওয়ে ডিবির অভিযানে ২৩ হাজার পিস ইয়াবাসহ আটক ৩ জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলার প্রস্তুতি সোনারগাঁও পৌরসভার যত্রতত্র স্থানে ময়লা- আবর্জনা ডাম্পিং করার প্রতিবাদে মানববন্ধন মোংলায় চোরাই মালসহ আটক দুই যুবকের কারাদণ্ড, সোনারগাঁওয়ে আড়াইহাজারে যুবদল নেতা হত্যার ঘটনার তিনদিন পর থানায় মামলা
ad728

চুরি যাওয়া ষাঁড় উদ্ধার ও আইনী প্রতিকার দাবিতে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

প্রতিবেদকের তথ্য : Dainik Somoy Sangbad
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 29, 2026
  • সংবাদটি দেখেছেন: 38
ছবির ক্যাপশন :

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:


বাগেরহাটের মোল্লাহাটে বাড়ির গোয়ালঘর থেকে চুরি যাওয়া একটি ষাঁড় উদ্ধার এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন মো. মুরাদ শেখ নামে এক ব্যক্তি। একই সঙ্গে চুরির ঘটনায় তথ্য-প্রমাণ থাকার পরও মোল্লাহাট থানায় মামলা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ করেছেন তিনি।
বুধবার (৭ অক্টোবর) প্রেসক্লাব মোল্লাহাটের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন মুরাদ শেখ। তিনি উপজেলার ভান্ডারখোলা দক্ষিণপাড়া গ্রামের আবুল বাশার শেখের ছেলে।
লিখিত বক্তব্যে মুরাদ শেখ বলেন, গত ৭ সেপ্টেম্বর দিবাগত রাত আনুমানিক ২টা থেকে ৩টার মধ্যে তাদের বাড়ির গোয়ালঘর থেকে একটি ষাঁড় চুরি হয়। চুরি যাওয়া গরুটির আনুমানিক মূল্য দেড় লাখ টাকারও বেশি বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, ঘটনার পর গরুটি উদ্ধারের জন্য তারা বিভিন্নভাবে চেষ্টা করেন। পাশাপাশি চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে বিভিন্ন তথ্য ও প্রমাণ সংগ্রহ করেছেন বলেও দাবি করেন তিনি। তবে এসব তথ্য-প্রমাণ নিয়ে মোল্লাহাট থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা গ্রহণ না করে তাদের নিরুৎসাহিত করেছে বলে অভিযোগ করেন মুরাদ শেখ।
পরে স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করেও কোনো সুরাহা হয়নি বলে জানান তিনি। একজন সাধারণ নাগরিক হিসেবে অপরাধের শিকার হলে আইনগত প্রতিকার পাওয়ার অধিকার রয়েছে উল্লেখ করে মুরাদ শেখ বলেন, চুরির ঘটনায় মামলা করতে না পারায় তিনি ন্যায়বিচার পাওয়া নিয়ে উদ্বিগ্ন।

সংবাদ সম্মেলনে তিনি চুরি যাওয়া ষাঁড়টি উদ্ধারে কার্যকর পদক্ষেপ গ্রহণ, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে মুরাদ শেখের মা জামিরোন্নেছা, স্ত্রী ফরিদা বেগম ও ছোট ভাই মো. রাকিব শেখ উপস্থিত ছিলেন।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728