আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রূপসায় বিদ্যালয়ের সামনে স্পিড ব্রেকারের দাবিতে মানববন্ধন ২০২৭ সালের ডেঙ্গু মৌসুমের আগেই টিকা আসার সম্ভাবনা ভারতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চার স্বতন্ত্র পরিচালকের পদত্যাগ রূপসায় চার কিঃমিঃ সড়কের নির্মাণ কাজ শেষ না হতেই ফেটে চৌচির ২ থেকে ৩ হাজার টাকায় স্মার্টফোন দেওয়ার উদ্যোগ সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা বর্জনের কারণ জানাল মহানগর বিএনপি ডুমুরিয়ার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন, দুর্ভোগে হাজারো মানুষ ডুমুরিয়ায় উপজেলা পর্যায়ে দলিত সম্মেলন অনুষ্ঠিত চট্টগ্রামে ১১ দলীয় ঐক্যের মতবিনিময় সভা, ৭ দফা দাবিতে ঐক্যবদ্ধ কর্মসূচির ঘোষণা চট্টগ্রামের বুকে মানবতার নতুন আলো যাত্রা সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ওবিই কারিকুলাম বাস্তবায়নে দুই দিন ব্যাপী প্রশিক্ষণ ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের ৭ নেতার মৃত্যুদণ্ড সাতকানিয়ায় পুকুরে ডুবে প্রাণ গেল ৩ শিশুর চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে ৩ আসামী গ্রেপ্তার
ad728

চট্টগ্রামে ১১ দলীয় ঐক্যের মতবিনিময় সভা, ৭ দফা দাবিতে ঐক্যবদ্ধ কর্মসূচির ঘোষণা

প্রতিবেদকের তথ্য : Dainik Somoy Sangbad
  • নিউজ প্রকাশের তারিখ : Sep 16, 2026
  • সংবাদটি দেখেছেন: 22
ছবির ক্যাপশন :



 জনগণের ন্যায়সঙ্গত দাবি আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় নিয়ে চট্টগ্রামে ১১ দলীয় ঐক্যের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় নগরীর চকবাজারে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এনসিপির চট্টগ্রাম মহানগরীর আহ্বায়ক মীর মুহাম্মদ শোয়াইবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় বক্তারা বলেন, দেশে গণতান্ত্রিক পরিবেশ সুদৃঢ় করতে এবং জনগণের ভোটাধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা অপরিহার্য। জনজীবনের চলমান সংকট নিরসনে সম্মিলিতভাবে কার্যকর ভূমিকা রাখার পাশাপাশি দুর্নীতি, চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ওপর তারা গুরুত্বারোপ করেন। এর আগে ঘোষিত ৬ দফার সাথে দুর্নীতি, চাঁদাবাজি ও দখলবাজি বন্ধের দাবি যুক্ত করে এবার মোট ৭ দফা দাবিতে ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। উত্থাপিত দাবিগুলোর মধ্যে রয়েছে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার নিশ্চিতকরণ, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, রাষ্ট্রীয় ও রাজনৈতিক ক্ষেত্রে সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও দখলবাজি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস মহানগরীর সভাপতি মাওলানা এমদাদ উল্লাহ সোহাইল, নেজামে ইসলাম পার্টির মহানগর আমীর মাওলানা জিয়াউল হোসাইন, মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, জাগপা মহানগর সভাপতি আবু মোজাফফর মোহাম্মদ আনাস, এলডিপি মহানগর সেক্রেটারি আবু সাঈদ, খেলাফত আন্দোলন মহানগর সভাপতি মাওলানা আতিক বিন ওসমান, লেবার পার্টি মহানগর সেক্রেটারি মুহাম্মদ আফসার উদ্দিনসহ ১১ দলের শীর্ষ নেতৃবৃন্দ। সভা শেষে নেতৃবৃন্দ ১১ দলীয় ঐক্যকে আরও সুসংগঠিত করে জনগণের প্রত্যাশা পূরণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728