খান আরিফুজ্জামান (নয়ন), ডুমুরিয়া(খুলনা),প্রতিনিধিঃ খুলনার ডুমুরিয়ায় বর্ণিল আয়োজনে সামাজিক সংগঠন ডুমুরিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। আলোচনা সভা ও কেক কাটার মধ্যে দিয়ে সংগঠনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালন সম্পন্ন হয়। রবিবার( ২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টায় ডুমুরিয়ার সাজিয়াড়া মোড়স্থ ডুমুরিয়া ফাউন্ডেশনের কার্যালয়ে এ কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি শেখ রবিউল ইসলাম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুমুরিয়া ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম। বর্ণিল এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আব্দুল কাইউম জমাদ্দার,মাষ্টার শেখ শহিদুল ইসলাম,মাষ্টার জিএম আব্দুস সালাম,মাষ্টার সেলিম হালদার,মাষ্টার জাহাঙ্গীর আলম, ইউপি সদস্যা আসমা বেগম, মানবাধিকার কর্মি মুক্তা আফরোজ, ইয়াসিন আরাফাত, সরোজ কুমার ঢালী ও আব্দুল করিম শেখ সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। ডুমুরিয়া ফাউন্ডেশন সংগঠনটি দীর্ঘ সময় ধরে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি, স্বেচ্ছায় রক্তদান, রক্তদানে উৎসাহিতকরণ, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, ফ্রি মেডিকেল ক্যাম্পেইন, হতদরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে ওষুদ বিতরণ, অসহায় মানুষের পাশে দাঁড়ানো ও সুবিধাবঞ্চিত ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণসহ নানা কর্মসূচী নিয়ে কাজ করে যাচ্ছে।
প্রিন্ট করুন ফটো কার্ড