আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সোনারগাঁও অবৈধ চুনা কারখানা বন্ধের হুশিয়ার দিলেন এম পি মান্নান এলাকাবাসী আয়োজিত মতবিনিময় সভায় আখির প্রার্থীতা চুড়ান্ত রূপসায় জিএম কামরুজ্জামান টুকুর মন্দির পরিদর্শন ও শুভেচ্ছা উপহার প্রদান হিফজুল কোরআন প্রতিযোগিতায় দেশসেরা খালিদ, মাদ্রাসায় ফুলেল সংবর্ধনা জনবান্ধব সরকার প্রশাসনকেও জনবান্ধব হতে হবে- মন্ত্রী শেখ রবিউল আলম মোল্লাহাটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত দুবলার চরে শুঁটকি মৌসুম শুরু আজ, দস্যু আতঙ্কে হাজারো জেলে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সোনারগাঁওয়ে রোড শো বেসিক ব্যাংকে অগ্নিকাণ্ডে নিরাপত্তাকর্মীর মৃত্যু: নেপথ্যে হত্যাকাণ্ডের অভিযোগ স্বজনদের সোনারগাঁওয়ে ডিবির অভিযানে ২৩ হাজার পিস ইয়াবাসহ আটক ৩ জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলার প্রস্তুতি সোনারগাঁও পৌরসভার যত্রতত্র স্থানে ময়লা- আবর্জনা ডাম্পিং করার প্রতিবাদে মানববন্ধন মোংলায় চোরাই মালসহ আটক দুই যুবকের কারাদণ্ড, সোনারগাঁওয়ে আড়াইহাজারে যুবদল নেতা হত্যার ঘটনার তিনদিন পর থানায় মামলা
ad728

জনবান্ধব সরকার প্রশাসনকেও জনবান্ধব হতে হবে- মন্ত্রী শেখ রবিউল আলম

প্রতিবেদকের তথ্য : Dainik Somoy Sangbad
  • নিউজ প্রকাশের তারিখ : Nov 1, 2026
  • সংবাদটি দেখেছেন: 36
ছবির ক্যাপশন :

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের মোল্লাহাটে সরকারি কর্মকর্তারা দায়িত্ব পালনে কোনো প্রতিবন্ধকতা কিংবা কারও চাপের মুখে পড়ছেন কি না, তা জানতে চেয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। একই সঙ্গে জনবান্ধব নীতিতে জনগণকে সেবা দেওয়ার জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় মন্ত্রীর নিজ জন্মস্থান বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে লালগালিচা সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সরকারি কর্মকর্তাদের সঙ্গে কথোপকথনের সময় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী কর্মকর্তাদের উদ্দেশে জানতে চান, তাঁরা যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারছেন কি না, দায়িত্ব পালনে কোনো প্রতিবন্ধকতা রয়েছে কি না কিংবা কেউ কোনো ধরনের চাপ সৃষ্টি করছেন কি না। জবাবে উপস্থিত কর্মকর্তারা জানান, তাঁদের দায়িত্ব পালনে কোনো সমস্যা নেই।
এ সময় মন্ত্রী বলেন, জনবান্ধব সরকারে প্রশাসনকেও জনবান্ধব নীতিতে জনসেবা করতে হবে। সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে কর্মকর্তাদের আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেবাপ্রত্যাশীদের সঙ্গে ইতিবাচক আচরণ ও সেবার মান নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
সুশাসন প্রতিষ্ঠা, সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে মাঠপর্যায়ের প্রশাসনের ভূমিকা গুরুত্বপূর্ণ। মন্ত্রীর এ বক্তব্যে দায়িত্ব পালনে স্বাধীনতা ও জনসেবার মান নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পেয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন, মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাৎ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান, সাবেক আহ্বায়ক সিকদার জামাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক শেখ সাহেদ আলীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728