আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মরিয়মকে নির্যাতন করতেন এমপি নজরুল ৪টি সিসিটিভি ক্যামেরায় নতুন তথ্য পাওয়া গেল সোনারগাঁও বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার ১৭ গ্রেফতার গাজী নজরুল-প্রথম স্ত্রী, পলাতক গাড়িচালক চন্দনাইশে উদ্বোধনের আগেই ব্রিজের অ্যাপ্রোচে ধস, ভোগান্তি এসআরবি-৬ এর বিশেষ অভিযানে বাগেরহাট থেকে ২০ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করেছে ৮০ হুথি যোদ্ধা নিহত আবারও বাড়ল জ্বালানি তেলের দাম বর্ণিল আয়োজনে সামাজিক সংগঠন ডুমুরিয়া ফাউন্ডেশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত খুলনা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা সভাপতি জনি ও সম্পাদক তুহিন সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে চট্টগ্রামের লোহাগাড় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে সোনারগাঁয়ে গোসলে নেমে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু পত্নীতলায় সৌদি প্রবাসী আবু সাঈদের মরদেহ দেশে, জানাজায় শত শত মানুষের অংশগ্রহণ রাজধানীতে আরও একটি বাসে আগুন একের পর এক ককটেল বিস্ফোরণ, রিকশাচালক আহত
ad728

এসআরবি-৬ এর বিশেষ অভিযানে বাগেরহাট থেকে ২০ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করেছে

প্রতিবেদকের তথ্য : Dainik Somoy Sangbad
  • নিউজ প্রকাশের তারিখ : Sep 21, 2026
  • সংবাদটি দেখেছেন: 19
ছবির ক্যাপশন :


মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে, 

বাগেরহাট রামপালে বিশেষ অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে খুলনা এসআরবি-৬, সদর কোম্পানিা। মাদকের বিরুদ্ধে "জিরো টলারেন্স" নীতিতে* অটল থেকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। 

তাহার ধারাবাহিকতায় এসআরবি-৬, সদর কোম্পানির একটি আভিযানিক দল ২০ সেপ্টেম্বর  রাত ১১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট জেলার রামপাল থানাধীন গোপীনাথপুর বগুড়া ব্রিজ সংলগ্ন পাঁকা রাস্তার উপর চেকপোস্ট পরিচালনা করে একটি সিলভার রংয়ের প্রাইভেট কার এ তল্লাশি চালিয়ে অবৈধ মাদকদ্রব্য ২০ (বিশ) কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ী এবং গাড়ীর চালককে গ্রেফতার করে। 


গ্রেফতারকৃত আসামিরা হলেন রিয়াজ হাওলাদার ও রহমত কাজী। তারা দুজনেই মোংলা থানার বাগেরহাট জেলার বাসিন্দা। গ্রেফতারকৃত আসামিদের হেফাজত হতে অবৈধ মাদকদ্রব্য ২০ কেজি গাঁজা এবং মাদক পরিবহণ কাজে ব্যবহৃত,একটি সিলভার রং এর প্রাইভেট কার উদ্ধার পূর্বক উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। 

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে বাগেরহাট জেলার রামপাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক উদ্ধার ও জব্দকৃত আলামতসহ আসামিদ্বয়কে রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728