আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সোনারগাঁও অবৈধ চুনা কারখানা বন্ধের হুশিয়ার দিলেন এম পি মান্নান এলাকাবাসী আয়োজিত মতবিনিময় সভায় আখির প্রার্থীতা চুড়ান্ত রূপসায় জিএম কামরুজ্জামান টুকুর মন্দির পরিদর্শন ও শুভেচ্ছা উপহার প্রদান হিফজুল কোরআন প্রতিযোগিতায় দেশসেরা খালিদ, মাদ্রাসায় ফুলেল সংবর্ধনা জনবান্ধব সরকার প্রশাসনকেও জনবান্ধব হতে হবে- মন্ত্রী শেখ রবিউল আলম মোল্লাহাটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত দুবলার চরে শুঁটকি মৌসুম শুরু আজ, দস্যু আতঙ্কে হাজারো জেলে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সোনারগাঁওয়ে রোড শো বেসিক ব্যাংকে অগ্নিকাণ্ডে নিরাপত্তাকর্মীর মৃত্যু: নেপথ্যে হত্যাকাণ্ডের অভিযোগ স্বজনদের সোনারগাঁওয়ে ডিবির অভিযানে ২৩ হাজার পিস ইয়াবাসহ আটক ৩ জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলার প্রস্তুতি সোনারগাঁও পৌরসভার যত্রতত্র স্থানে ময়লা- আবর্জনা ডাম্পিং করার প্রতিবাদে মানববন্ধন মোংলায় চোরাই মালসহ আটক দুই যুবকের কারাদণ্ড, সোনারগাঁওয়ে আড়াইহাজারে যুবদল নেতা হত্যার ঘটনার তিনদিন পর থানায় মামলা
ad728

মোদি–জিনপিং বৈঠকের আগে বন্ধুত্বের সুর, বদলাচ্ছে দিল্লি–বেইজিং সমীকরণ

প্রতিবেদকের তথ্য : Dainik Somoy Sangbad
  • নিউজ প্রকাশের তারিখ : Nov 1, 2026
  • সংবাদটি দেখেছেন: 40
ছবির ক্যাপশন :

ভারতের মাটিতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং পা রাখার আগেই দিল্লির সঙ্গে সম্পর্ক নিয়ে বন্ধুত্বের বার্তা দিল বেইজিং। দুই দেশের মধ্যে যেসব মতপার্থক্য রয়েছে, সেগুলো ইতিবাচক আলোচনার মাধ্যমে সমাধানের পাশাপাশি কৌশলগত ও দীর্ঘমেয়াদি সহযোগিতা বাড়ানোর ওপর জোর দিয়েছে চীন। জিনপিংয়ের ভারত সফরের আগে চীনা রাষ্ট্রদূতের এই বার্তাকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ভারতে চীনের রাষ্ট্রদূত জু ফেইহং সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হতে যাচ্ছে। 


কাজান ও তিয়ানজিনে বৈঠকের পর এটি হবে দুই নেতার টানা তৃতীয় সাক্ষাৎ। রাষ্ট্রদূত জানান, দুই দেশের রাষ্ট্রনেতাদের কৌশলগত নির্দেশনায় চীন ও ভারত সম্পর্কের উন্নয়নে একসঙ্গে কাজ করবে। দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি থেকে দ্বিপক্ষীয় সম্পর্ক পরিচালনা, সমন্বয় ও সহযোগিতা বাড়ানো এবং মতপার্থক্য যথাযথভাবে মোকাবিলা করার ওপর গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি দুই দেশকে ভালো প্রতিবেশী, বন্ধুত্বপূর্ণ সহযোগী এবং পরস্পরের সাফল্যে সহায়তাকারী অংশীদার হিসেবে গড়ে তোলার কথাও বলা হয়েছে। দীর্ঘ সময়ের টানাপোড়েনের পর জিনপিংয়ের ভারত সফর দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ঘটনা। শেষবার ২০১৯ সালে ভারতে এসেছিলেন চীনা প্রেসিডেন্ট। এরপর গালওয়ান সংঘর্ষ, সীমান্ত নিয়ে উত্তেজনা, ডোকলাম এবং অরুণাচল প্রদেশকে ঘিরে দুই দেশের মধ্যে কূটনৈতিক মতপার্থক্য তৈরি হয়। 

তবে সাম্প্রতিক সময়ে দিল্লি ও বেইজিংয়ের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার কিছু উদ্যোগ দেখা গেছে। সেই প্রেক্ষাপটে ব্রিকস সম্মেলনের ফাঁকে মোদি ও জিনপিংয়ের বৈঠক আঞ্চলিক রাজনীতির জন্যও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই পরিস্থিতির দিকে বাংলাদেশ ও পাকিস্তানও নজর রাখছে। বিশেষ করে ব্রিকস সম্মেলনকে ঘিরে বাংলাদেশের অবস্থান এবং চীনের সঙ্গে ঢাকার ঘনিষ্ঠ সম্পর্কের প্রেক্ষাপটে জিনপিংয়ের দিল্লি সফর নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

বাংলাদেশ এবারের ব্রিকস সম্মেলনে অংশ নিচ্ছে না। এর মধ্যে চীনের প্রেসিডেন্টের ভারত সফর এবং মোদি জিনপিং বৈঠক ঢাকার জন্য কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ ভারত ও চীনের সম্পর্ক যদি আরও স্থিতিশীল ও সহযোগিতামূলক হয়, তাহলে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক সমীকরণেও তার প্রভাব পড়তে পারে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রও দিল্লি বেইজিং সম্পর্কের এই পরিবর্তনের দিকে নজর রাখবে। কারণ ভারত একদিকে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার, অন্যদিকে চীন ভারতের বড় প্রতিবেশী ও গুরুত্বপূর্ণ অর্থনৈতিক শক্তি। ফলে মোদি জিনপিং বৈঠকে সীমান্তের পাশাপাশি বাণিজ্য, অর্থনীতি ও আঞ্চলিক সহযোগিতা নিয়ে কী বার্তা আসে, সেদিকেই এখন নজর সংশ্লিষ্ট মহলের।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728