আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সোনারগাঁও অবৈধ চুনা কারখানা বন্ধের হুশিয়ার দিলেন এম পি মান্নান এলাকাবাসী আয়োজিত মতবিনিময় সভায় আখির প্রার্থীতা চুড়ান্ত রূপসায় জিএম কামরুজ্জামান টুকুর মন্দির পরিদর্শন ও শুভেচ্ছা উপহার প্রদান হিফজুল কোরআন প্রতিযোগিতায় দেশসেরা খালিদ, মাদ্রাসায় ফুলেল সংবর্ধনা জনবান্ধব সরকার প্রশাসনকেও জনবান্ধব হতে হবে- মন্ত্রী শেখ রবিউল আলম মোল্লাহাটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত দুবলার চরে শুঁটকি মৌসুম শুরু আজ, দস্যু আতঙ্কে হাজারো জেলে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সোনারগাঁওয়ে রোড শো বেসিক ব্যাংকে অগ্নিকাণ্ডে নিরাপত্তাকর্মীর মৃত্যু: নেপথ্যে হত্যাকাণ্ডের অভিযোগ স্বজনদের সোনারগাঁওয়ে ডিবির অভিযানে ২৩ হাজার পিস ইয়াবাসহ আটক ৩ জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলার প্রস্তুতি সোনারগাঁও পৌরসভার যত্রতত্র স্থানে ময়লা- আবর্জনা ডাম্পিং করার প্রতিবাদে মানববন্ধন মোংলায় চোরাই মালসহ আটক দুই যুবকের কারাদণ্ড, সোনারগাঁওয়ে আড়াইহাজারে যুবদল নেতা হত্যার ঘটনার তিনদিন পর থানায় মামলা
ad728

সোনারগাঁও পুলিশের দিনব্যাপী বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ২৭জন আটক

প্রতিবেদকের তথ্য : Dainik Somoy Sangbad
  • নিউজ প্রকাশের তারিখ : Nov 2, 2026
  • সংবাদটি দেখেছেন: 47
ছবির ক্যাপশন :

সাহাদাৎ হোসেন চৌধুরী : সোনারগাঁও( নারায়ণগঞ্জ) 


নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক মামলায়২জন,মাদকসেবী১৩জন,পরোয়ানা ভুক্ত ৩ জন, সন্ত্রাস বিরোধী আইনে ১ জন এবং ডাকাতির প্রস্তুতি মামলায় ৬ জনসহ মোট ২৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোনারগাঁও থানা পুলিশ সূত্র জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান(পিপিএম) এর নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক পিপিএম এর নেতৃত্বে  সোমবার (৫ অক্টোবর) সোনারগাঁও থানা বিভিন্ন এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।

অভিযানে মাদকসেবী হিসেবে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আসাদুজ্জামান নুর ওরফে আসাদ (৪২) ও শান্ত আহম্মদ রানা (২৪) নামে দুজনকে মাদক মামলায় গ্রেপ্তার করা হয়।

সন্ত্রাসবিরোধী আইনে মো. কামাল হোসেন (৪৭) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে ডাকাতির প্রস্তুতি মামলায় মো. পারভেজ (৩৬) প্রান্ত (২৮) মো. রোহান (২২) মো. ডালিম (৪৮) নাজমুল (২৮) ও মো. অন্তর (২৪) নামে ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

এছাড়া বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানাভুক্ত মুন্না (৩৪), বদরুজ্জামান এরশাদ এবং মো. মাহবুবুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728