আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সোনারগাঁও অবৈধ চুনা কারখানা বন্ধের হুশিয়ার দিলেন এম পি মান্নান এলাকাবাসী আয়োজিত মতবিনিময় সভায় আখির প্রার্থীতা চুড়ান্ত রূপসায় জিএম কামরুজ্জামান টুকুর মন্দির পরিদর্শন ও শুভেচ্ছা উপহার প্রদান হিফজুল কোরআন প্রতিযোগিতায় দেশসেরা খালিদ, মাদ্রাসায় ফুলেল সংবর্ধনা জনবান্ধব সরকার প্রশাসনকেও জনবান্ধব হতে হবে- মন্ত্রী শেখ রবিউল আলম মোল্লাহাটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত দুবলার চরে শুঁটকি মৌসুম শুরু আজ, দস্যু আতঙ্কে হাজারো জেলে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সোনারগাঁওয়ে রোড শো বেসিক ব্যাংকে অগ্নিকাণ্ডে নিরাপত্তাকর্মীর মৃত্যু: নেপথ্যে হত্যাকাণ্ডের অভিযোগ স্বজনদের সোনারগাঁওয়ে ডিবির অভিযানে ২৩ হাজার পিস ইয়াবাসহ আটক ৩ জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলার প্রস্তুতি সোনারগাঁও পৌরসভার যত্রতত্র স্থানে ময়লা- আবর্জনা ডাম্পিং করার প্রতিবাদে মানববন্ধন মোংলায় চোরাই মালসহ আটক দুই যুবকের কারাদণ্ড, সোনারগাঁওয়ে আড়াইহাজারে যুবদল নেতা হত্যার ঘটনার তিনদিন পর থানায় মামলা
ad728

পদুয়ায় সড়ক সম্প্রসারণের কাজে খোঁড়া ড্রেনে সেন্টমার্টিনের স্লিপার বাস

প্রতিবেদকের তথ্য : Dainik Somoy Sangbad
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 31, 2026
  • সংবাদটি দেখেছেন: 38
ছবির ক্যাপশন :

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার পদুয়া বাজার এলাকায় সড়ক সম্প্রসারণের জন্য খোঁড়া ড্রেনে পড়ে গেছে সেন্টমার্টিন পরিবহনের একটি স্লিপার বাস।


বুধবার (১ অক্টোবর) সকালে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী বাসটি পদুয়া এলাকায় পৌঁছালে সড়কের পাশে সম্প্রসারণের জন্য খনন করা গভীর ড্রেনে চাকা পড়ে কাত হয়ে যায়। এ সময় বাসে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। যাত্রীরা নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। 

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। বাসটি ড্রেন থেকে উদ্ধারের চেষ্টা চলছে। এ কারণে মহাসড়কের ওই অংশে যান চলাচল কিছুটা ব্যাহত হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়ক সম্প্রসারণের কাজ চললেও খোঁড়া ড্রেনের পাশে পর্যাপ্ত সতর্কতামূলক সাইনবোর্ড বা নিরাপত্তা বেষ্টনী না থাকায় প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।

এ বিষয়ে দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728