ঢাকাসোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইটি
  4. আইন-আদালত
  5. আজকের সংবাদ
  6. আজকের-সংবাদ
  7. আদালত
  8. আন্তর্জাতিক
  9. এক্সক্লুসিভ
  10. খেলা
  11. চাকরি
  12. জনদূর্ভোগ
  13. জাতীয়
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

ডুমুরিয়ায় নিরাপদ খুলনা চাই সংগঠনের আলোচনা সভা অনুষ্ঠিত

mdnaimuzzamansharifkhan@gmail.com
সেপ্টেম্বর ৭, ২০২৬ ৩:০৩ অপরাহ্ণ
Link Copied!

খান আরিফুজ্জামান নয়ন,ডুমুরিয়া(খুলনা)

খুলনার ডুমুরিয়ায় সামাজিক সংগঠন নিরাপদ খুলনা চাই সংগঠনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ ই সেপ্টেম্বর) বিকাল ৫ টায় ডুমুরিয়া ইটভাটা মালিক সমিতির কার্যালয়ে এ আলোচনা সভায় সংগঠনের উপজেলা শাখার সদস্য সচিব শেখ ফরহাদ হোসেন এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন নিরাপদ খুলনা চাই সংগঠনের ডুমুরিয়া উপজেলা শাখার আহবায়ক আলহাজ্ব শাহজাহান জমাদ্দার।

এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন খান শফিকুল ইসলাম,মোঃ সরোয়ার মোড়ল,হাফেজ মতিয়ার রহমান,ইউপি সদস্য মোঃ হাবিবুর রহমান খান,মনিরুল ইসলাম বিশ্বাস, খান জাহিদ হাসান, মহিলা নেত্রী জান্নাতুল ফেরদাউস বিথি,সাফিয়া বেগম,আব্দুল কাদের শেখ, আলী রসুল খান,ইলিয়াজ হোসেন মোল্যা,ফরিদুল রহমান উজ্বল, আল আমিন শেখ সহ গঠনের অন্যান্যে নেতৃবৃন্দ।

এসময় বক্তারা ডুমুরিয়ার বিভিন্ন অঞ্চলে জলাবদ্ধতায় নিমজ্জিত অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ, জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ গ্রহণ,বিভিন্ন অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গঠন,মাদক ও অনলাইন জুয়া নির্মূলে জনমত গঠনের মাধ্যমে সামাজিক কার্যক্রম বাস্তবায়ন করা সহ বহুবিধ কার্যক্রমের উদ্যোগ গ্রহণের আশাবাদ ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।