আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সোনারগাঁও অবৈধ চুনা কারখানা বন্ধের হুশিয়ার দিলেন এম পি মান্নান এলাকাবাসী আয়োজিত মতবিনিময় সভায় আখির প্রার্থীতা চুড়ান্ত রূপসায় জিএম কামরুজ্জামান টুকুর মন্দির পরিদর্শন ও শুভেচ্ছা উপহার প্রদান হিফজুল কোরআন প্রতিযোগিতায় দেশসেরা খালিদ, মাদ্রাসায় ফুলেল সংবর্ধনা জনবান্ধব সরকার প্রশাসনকেও জনবান্ধব হতে হবে- মন্ত্রী শেখ রবিউল আলম মোল্লাহাটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত দুবলার চরে শুঁটকি মৌসুম শুরু আজ, দস্যু আতঙ্কে হাজারো জেলে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সোনারগাঁওয়ে রোড শো বেসিক ব্যাংকে অগ্নিকাণ্ডে নিরাপত্তাকর্মীর মৃত্যু: নেপথ্যে হত্যাকাণ্ডের অভিযোগ স্বজনদের সোনারগাঁওয়ে ডিবির অভিযানে ২৩ হাজার পিস ইয়াবাসহ আটক ৩ জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলার প্রস্তুতি সোনারগাঁও পৌরসভার যত্রতত্র স্থানে ময়লা- আবর্জনা ডাম্পিং করার প্রতিবাদে মানববন্ধন মোংলায় চোরাই মালসহ আটক দুই যুবকের কারাদণ্ড, সোনারগাঁওয়ে আড়াইহাজারে যুবদল নেতা হত্যার ঘটনার তিনদিন পর থানায় মামলা
ad728

মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র

প্রতিবেদকের তথ্য : Dainik Somoy Sangbad
  • নিউজ প্রকাশের তারিখ : Nov 1, 2026
  • সংবাদটি দেখেছেন: 30
ছবির ক্যাপশন :

যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য ছাড়তেই হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। সম্প্রতি এক বিবৃতিতে তিনি এই হুঁশিয়ারি দেন। চলতি বছরের ফেব্রুয়ারি মাসের শেষ দিক থেকে যুদ্ধ শুরু হওয়ার পর এটিই তার প্রথম কোনো প্রকাশ্য বার্তা।


বিবৃতিতে খামেনি বলেন, বীর যোদ্ধাদের মার খেয়ে মার্কিন বাহিনী এখন আর আরব সাগরের বাইরে আসার সাহস পাচ্ছে না। খুব দ্রুত এই সাগরও তাদের উপস্থিতি থেকে সম্পূর্ণ মুক্ত হবে। উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর গত মার্চে মোজতবা খামেনি ইরানের নতুন সর্বোচ্চ নেতা হন। তবে ওই হামলায় তিনি নিজেও গুরুতর আহত হয়েছেন বলে গুঞ্জন রয়েছে এবং এরপর থেকে তাকে জনসমক্ষে দেখা যায়নি। এদিকে, এই যুদ্ধের অবসান ঘটাতে কূটনৈতিক চেষ্টা চালাচ্ছে কাতার। জাতিসংঘের সাধারণ পরিষদের সাইডলাইনে ইরান একটি সাত দফা শান্তি প্রস্তাব দিয়েছে। এর বিনিময়ে হরমুজ প্রণালি খুলে দিতে রাজি আছে তেহরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই প্রস্তাব নাকচ করে দিলেও, এ সপ্তাহে দুই পক্ষের মধ্যে আরও আলোচনা হতে পারে বলে আশা করা হচ্ছে।

সূত্র: ডেইলি মেইল।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728