আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পত্নীতলায় সৌদি প্রবাসী আবু সাঈদের মরদেহ দেশে, জানাজায় শত শত মানুষের অংশগ্রহণ রাজধানীতে আরও একটি বাসে আগুন একের পর এক ককটেল বিস্ফোরণ, রিকশাচালক আহত মিরপুর-১১ নম্বরে চলন্ত বাসে আগুন সিরাজগঞ্জে গোলচত্বরে জামায়াতের আমিরের পথ সভা অনুষ্ঠিত খুলনায় মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত,বিভিন্ন উদ্যোগ গ্রহন ঝটিকা মিছিল: পুলিশের যোগসাজশ খুঁজছে সরকার সাতকানিয়া-লোহাগাড়ায় জ্ঞান ও মেধার মিলনমেলা, হিস্ট্রি অলিম্পিয়াড ২০২৬ অনুষ্ঠিত দোহাজারীতে মহাসড়কের জায়গা দখল করে অবৈধ ব্যবসা, জনদুর্ভোগ চরমে পৈতৃক জমি নিয়ে বিরোধে বসতভিটা হারানোর শঙ্কা, নিরাপত্তাহীনতায় তাসলিমার পরিবার হাসিনা কালকেই আসুক, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী সিএমপি ডিবির অভিযানে ১ হাজার ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, থাকবে যেসব সুবিধা মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত শীর্ষ সন্ত্রাসী ডালিমসহ দুই সহযোগিকে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার
ad728

সিরাজগঞ্জে গোলচত্বরে জামায়াতের আমিরের পথ সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের তথ্য : Dainik Somoy Sangbad
  • নিউজ প্রকাশের তারিখ : Sep 20, 2026
  • সংবাদটি দেখেছেন: 20
ছবির ক্যাপশন :

 

সিরাজগঞ্জ থেকে ফারুক আহমেদঃ

চব্বিশের গণ-অভ্যুত্থানের রক্তের ওপর দাঁড়িয়ে বিএনপি জনগণের সঙ্গে বেইমানি ও প্রতারণা করেছে বলে অভিযোগ শফিকুর রহমানের।

 উত্তর বঙ্গের প্রবেশ দ্বার সিরাজগঞ্জ সলঙ্গার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় ১১ দলীয় ঐক্য জোটের লং মার্চের পথসভায় বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডাক্তার শফিকুর  রহমান

আট দফা না মানলে আন্দোলন এক দফায় পরিণত হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডাক্তার  শফিকুর রহমান।

তিনি বলেছেন, “বিএনপি আট দফা দাবি মেনে না নিলে আন্দোলন এক দফায় পরিণত হতে পারে। জনগণের দাবি মেনে না নেওয়া হলে রাজপথের আন্দোলন আরও কঠোর হবে।

শনিবার দুপুরে উত্তরাঞ্চলের প্রবেশদ্বার সিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় ১১ দলীয় ঐক্য জোটের লং মার্চের পথসভায় এসব কথা বলেন তিনি চব্বিশের গণ-অভ্যুত্থানের রক্তের ওপর দাঁড়িয়ে বিএনপি জনগণের সঙ্গে বেইমানি ও প্রতারণা করেছে অভিযোগ করে জামায়াত আমির বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না করে জনগণের সঙ্গে ধোঁকাবাজি করা হচ্ছে। সেইসঙ্গে দেশের বিভিন্ন স্থানে দখলদারি, চাঁদাবাজি, লুটপাট ও সন্ত্রাসের অভিযোগ তুলে এসব বন্ধের দাবি জানান তিনি। প্রধান অতিথির বক্তৃতায় ডাক্তার  শফিকুর রহমান আরো  বলেন, “জুলাইয়ের আন্দোলনের মূল দাবি ছিল রাষ্ট্রের সংস্কার, গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস, সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সংকীর্ণ দলীয়করণ বন্ধ,  দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ  এবং গণভোটের রায় বাস্তবায়ন। এসব দাবি বাস্তবায়ন না হলে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার যাব।”

তিনি বলেন, “কাঠফাটা রোদের মধ্যে মানুষের জনসমুদ্রের  বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি আট দফা দাবি আদায়ে জনগণের প্রস্তুতির প্রমাণ। এই আট দফা দাবি মানা না হলে এক দফার আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে। দেখা হবে রাজপথে, ইনশাআল্লাহ।”আট দফা দাবির মধ্যে রয়েছে- গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, জ্বালানি ও সার সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলার উন্নয়ন, দলীয়করণ বন্ধ, চাঁদাবাজি-দুর্নীতি বন্ধ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন।

পথসভায় এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, গণভোটের রায় বাস্তবায়নের দাবি নিয়ে তারা সংসদ ও রাজনৈতিক অঙ্গনে কথা বলেছেন। প্রত্যাশা পূরণ না হলে রাজপথে কর্মসূচি দেওয়ার বিকল্প থাকে না। তাই শান্তিপূর্ণ লং মার্চ করছে ১১ দলীয় ঐক্য।

পথসভায় সিরাজগঞ্জের জেলা শাখার সেক্রেটারী সহকারী অধ্যাপক জাহিদুল ইসলামের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক  আলহাজ্ব মাওলানা শাহিনূর আলম। পথসভায় আলহাজ্ব মাওলানা রফিকুল ইসলাম এমপি,  খেলাফত মজলিসের চেয়ারম্যান মামুনুল হক, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ ১১ দলীয় ঐক্য জোটের জাতীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728