আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পত্নীতলায় সৌদি প্রবাসী আবু সাঈদের মরদেহ দেশে, জানাজায় শত শত মানুষের অংশগ্রহণ রাজধানীতে আরও একটি বাসে আগুন একের পর এক ককটেল বিস্ফোরণ, রিকশাচালক আহত মিরপুর-১১ নম্বরে চলন্ত বাসে আগুন সিরাজগঞ্জে গোলচত্বরে জামায়াতের আমিরের পথ সভা অনুষ্ঠিত খুলনায় মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত,বিভিন্ন উদ্যোগ গ্রহন ঝটিকা মিছিল: পুলিশের যোগসাজশ খুঁজছে সরকার সাতকানিয়া-লোহাগাড়ায় জ্ঞান ও মেধার মিলনমেলা, হিস্ট্রি অলিম্পিয়াড ২০২৬ অনুষ্ঠিত দোহাজারীতে মহাসড়কের জায়গা দখল করে অবৈধ ব্যবসা, জনদুর্ভোগ চরমে পৈতৃক জমি নিয়ে বিরোধে বসতভিটা হারানোর শঙ্কা, নিরাপত্তাহীনতায় তাসলিমার পরিবার হাসিনা কালকেই আসুক, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী সিএমপি ডিবির অভিযানে ১ হাজার ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, থাকবে যেসব সুবিধা মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত শীর্ষ সন্ত্রাসী ডালিমসহ দুই সহযোগিকে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার
ad728

রাজধানীতে আরও একটি বাসে আগুন

প্রতিবেদকের তথ্য : Dainik Somoy Sangbad
  • নিউজ প্রকাশের তারিখ : Sep 20, 2026
  • সংবাদটি দেখেছেন: 19
ছবির ক্যাপশন :

রাজধানীর মিরপুর ১ নম্বর মোড়ে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে স্থানীয়রা কয়েক মিনিটে আগুন নিয়ন্ত্রণে করে ফেলেন। তবে মিরপুর থানার ওসি হাফিজুর রহমান বলেছেন, আগুন দেওয়ার ‘চেষ্টা হয়েছিল’।

শনিবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে মিরপুর ১ নম্বর মোড়ে ‘অভিযাত পরিবহনের’ ওই বাসটিতে আগুনের ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিওতে দেখা গেছে, বাসটির পেছনের দিকে আগুন জ্বলছিল। আর বাইরে থেকে কয়েকজন পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন।

তবে এই বাসে আগুনের তথ্য ফায়ার সার্ভিসের কাছে নেই।

মিরপুর থানার ওসি হাফিজুর রহমান বলেন, কে বা কারা একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু পোড়েনি। এ বিষয়ে আমরা কাজ করছি।

এর আগে মিরপুর-১১ নম্বরে শিকড় পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে মিরপুর-১১ নম্বরের জমজম টাওয়ারের পাশে শিকড় পরিবহনের ওই বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728