নিজস্ব প্রতিবেদক, সাতকানিয়া-লোহাগাড়া, চট্টগ্রাম
জ্ঞান, ইতিহাস ও মেধার এক বর্ণিল মিলনমেলার মধ্য দিয়ে চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়ায় অনুষ্ঠিত হয়েছে "হিস্ট্রি অলিম্পিয়াড প্রতিযোগিতা-২০২৬"।
স্টুডেন্ট'স ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে গত শুক্রবার সকাল ১০টা থেকে একযোগে ২টি কেন্দ্রে দিনব্যাপী এ প্রতিযোগিতা অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, এবারের অলিম্পিয়াডে সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলার ৪৫টিরও বেশি স্কুল, মাদ্রাসা, কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় ৬০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, এমন আয়োজন তাদের মধ্যে ইতিহাস জানার আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। পরীক্ষার হলগুলোতে ছিল উৎসবের আমেজ।
আয়োজক কমিটির এক সদস্য বলেন, "ইতিহাস শুধু অতীত জানার বিষয় নয়। ইতিহাস আমাদের শিকড় চিনতে শেখায়, বর্তমানকে বুঝতে শেখায় এবং ভবিষ্যৎ গড়ার প্রেরণা দেয়। আজকের এই শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ গড়বে। তাদের জ্ঞানচর্চা, প্রতিযোগিতার মানসিকতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি করতেই আমাদের এই আয়োজন।"
তিনি আরও বলেন, এই অলিম্পিয়াডের মাধ্যমে শিক্ষার্থীরা দেশের গৌরবময় ইতিহাস, ঐতিহ্য ও মুক্তিযুদ্ধ সম্পর্কে আরও গভীরভাবে জানার সুযোগ পেয়েছে। ইনশাআল্লাহ এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এদিকে সুষ্ঠুভাবে অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় স্টুডেন্ট'স ওয়েলফেয়ার ক্লাবের সকল সদস্য, সম্মানিত পরিদর্শক, শিক্ষকমণ্ডলী এবং যারা সময় দিয়ে, শ্রম দিয়ে, মূল্যবান পরামর্শ দিয়ে ও বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।
প্রিন্ট করুন
ফটো কার্ড
এ জাতীয় আরো খবর..