আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সোনারগাঁও অবৈধ চুনা কারখানা বন্ধের হুশিয়ার দিলেন এম পি মান্নান এলাকাবাসী আয়োজিত মতবিনিময় সভায় আখির প্রার্থীতা চুড়ান্ত রূপসায় জিএম কামরুজ্জামান টুকুর মন্দির পরিদর্শন ও শুভেচ্ছা উপহার প্রদান হিফজুল কোরআন প্রতিযোগিতায় দেশসেরা খালিদ, মাদ্রাসায় ফুলেল সংবর্ধনা জনবান্ধব সরকার প্রশাসনকেও জনবান্ধব হতে হবে- মন্ত্রী শেখ রবিউল আলম মোল্লাহাটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত দুবলার চরে শুঁটকি মৌসুম শুরু আজ, দস্যু আতঙ্কে হাজারো জেলে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সোনারগাঁওয়ে রোড শো বেসিক ব্যাংকে অগ্নিকাণ্ডে নিরাপত্তাকর্মীর মৃত্যু: নেপথ্যে হত্যাকাণ্ডের অভিযোগ স্বজনদের সোনারগাঁওয়ে ডিবির অভিযানে ২৩ হাজার পিস ইয়াবাসহ আটক ৩ জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলার প্রস্তুতি সোনারগাঁও পৌরসভার যত্রতত্র স্থানে ময়লা- আবর্জনা ডাম্পিং করার প্রতিবাদে মানববন্ধন মোংলায় চোরাই মালসহ আটক দুই যুবকের কারাদণ্ড, সোনারগাঁওয়ে আড়াইহাজারে যুবদল নেতা হত্যার ঘটনার তিনদিন পর থানায় মামলা
ad728

পত্নীতলায় অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট, ১ লাখ টাকা জরিমানা

প্রতিবেদকের তথ্য : Dainik Somoy Sangbad
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 30, 2026
  • সংবাদটি দেখেছেন: 48
ছবির ক্যাপশন :

মোকছেদুল ইসলাম
জেলা প্রতিনিধি, (নওগাঁ)
নওগাঁর পত্নীতলায় যথাযথ কাগজপত্র ছাড়া ইটভাটার নির্মাণ ও সংস্কার কাজ চালু রাখার অভিযোগে একটি ইটভাটা কর্তৃপক্ষকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৩ অক্টোবর ২০২৬) দুপুর ১টার দিকে উপজেলার মহিমাপুর (গোপীনগর মোড়) এলাকায় পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
নওগাঁ জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে গত মৌসুমে বন্ধ থাকা মেসার্স এমবিএফ ইটভাটা-১-এর নির্মাণ ও সংস্কার কাজ যথাযথ কাগজপত্র ছাড়াই চালু রাখার বিষয়টি ধরা পড়ে। এ ঘটনায় ইটভাটা কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে ১ লাখ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।
এ সময় যথাযথ কাগজপত্র না পাওয়া পর্যন্ত ইটভাটার নির্মাণ ও সংস্কার কাজ বন্ধ রাখার জন্য কর্তৃপক্ষের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। মোবাইল কোর্টে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল ব্যাটালিয়ন আনসার, নওগাঁর একটি চৌকস দল।
পরিবেশ সুরক্ষা ও পরিবেশগত আইন বাস্তবায়নে নওগাঁ জেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728