আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রূপসায় বিদ্যালয়ের সামনে স্পিড ব্রেকারের দাবিতে মানববন্ধন ২০২৭ সালের ডেঙ্গু মৌসুমের আগেই টিকা আসার সম্ভাবনা ভারতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চার স্বতন্ত্র পরিচালকের পদত্যাগ রূপসায় চার কিঃমিঃ সড়কের নির্মাণ কাজ শেষ না হতেই ফেটে চৌচির ২ থেকে ৩ হাজার টাকায় স্মার্টফোন দেওয়ার উদ্যোগ সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা বর্জনের কারণ জানাল মহানগর বিএনপি ডুমুরিয়ার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন, দুর্ভোগে হাজারো মানুষ ডুমুরিয়ায় উপজেলা পর্যায়ে দলিত সম্মেলন অনুষ্ঠিত চট্টগ্রামে ১১ দলীয় ঐক্যের মতবিনিময় সভা, ৭ দফা দাবিতে ঐক্যবদ্ধ কর্মসূচির ঘোষণা চট্টগ্রামের বুকে মানবতার নতুন আলো যাত্রা সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ওবিই কারিকুলাম বাস্তবায়নে দুই দিন ব্যাপী প্রশিক্ষণ ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের ৭ নেতার মৃত্যুদণ্ড সাতকানিয়ায় পুকুরে ডুবে প্রাণ গেল ৩ শিশুর চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে ৩ আসামী গ্রেপ্তার
ad728

বাদ পড়ার জবাব ট্রিপল সেঞ্চুরিতে দিলেন সালমান আগা

প্রতিবেদকের তথ্য : Dainik Somoy Sangbad
  • নিউজ প্রকাশের তারিখ : Sep 16, 2026
  • সংবাদটি দেখেছেন: 25
ছবির ক্যাপশন :


জাতীয় দল থেকে বাদ পড়ার হতাশাকে ব্যাট হাতে জবাব দিয়েছেন পাকিস্তানের মিডল অর্ডার ব্যাটার সালমান আলী আগা। টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়ে ঘরোয়া ক্রিকেটে ফিরেই ক্যারিয়ারের সেরা ইনিংস উপহার দিয়েছেন তিনি।

সম্প্রতি ইংল্যান্ড সফরে পাকিস্তান দলের সঙ্গে ছিলেন সালমান। হেডিংলিতে সিরিজের প্রথম টেস্টে বাবর আজমের অনুপস্থিতিতে পাকিস্তানকে নেতৃত্বও দেন তিনি। তবে ওই ম্যাচে দল বড় ব্যবধানে পিছিয়ে পড়ার পর লর্ডস টেস্টের একাদশ থেকে বাদ পড়েন সালমান।

জাতীয় দল থেকে বাদ পড়ার পরই ঘরোয়া ক্রিকেটে ফেরেন এই অলরাউন্ডার। প্রেসিডেন্টস ট্রফি গ্রেড-ওয়ানের প্রথম রাউন্ডে মার্কোর আইটি সলিউশন্সের বিপক্ষে কিংসমেন একাডেমির হয়ে ব্যাট করতে নামেন তিনি।

দলের স্কোর তখন ৭২ রানেই ৩ উইকেট হারিয়ে চাপে। এমন পরিস্থিতিতে উইকেটে এসে প্রথম দিনেই সেঞ্চুরি পূর্ণ করেন সালমান। এরপর নিজের ইনিংসকে আরও বড় করার দিকে এগিয়ে যান তিনি।

সেঞ্চুরির পর ডাবল সেঞ্চুরি এবং শেষ পর্যন্ত ট্রিপল সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেন সালমান। প্রথম শ্রেণির ক্রিকেটে তার আগের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ ছিল ১৬৯ রান। ফলে এক ইনিংসেই নিজের প্রথম ডাবল ও ট্রিপল সেঞ্চুরি তুলে নেন পাকিস্তানের এই ব্যাটার।

স্ত্রীর বার্তায় অনুপ্রেরণার ইঙ্গিত

সালমান আগার এমন দুর্দান্ত প্রত্যাবর্তনের পর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি তাৎপর্যপূর্ণ বার্তা দিয়েছেন তার স্ত্রী।

তিনি লেখেন, মৌলিক জায়গায় ফিরে যাওয়ার মধ্যে কোনো ভুল নেই। বরং অনেক সময় সেখানেই ফিরে যাওয়া প্রয়োজন। অহংকার না করে বিনয়ী থাকার কথাও উল্লেখ করেন তিনি। তার বার্তার শেষাংশে ছিল—শুরুটা যেমন বিনয়ী ছিল, শেষটাও তেমনই হওয়া উচ

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728