আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মরিয়মকে নির্যাতন করতেন এমপি নজরুল ৪টি সিসিটিভি ক্যামেরায় নতুন তথ্য পাওয়া গেল সোনারগাঁও বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার ১৭ গ্রেফতার গাজী নজরুল-প্রথম স্ত্রী, পলাতক গাড়িচালক চন্দনাইশে উদ্বোধনের আগেই ব্রিজের অ্যাপ্রোচে ধস, ভোগান্তি এসআরবি-৬ এর বিশেষ অভিযানে বাগেরহাট থেকে ২০ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করেছে ৮০ হুথি যোদ্ধা নিহত আবারও বাড়ল জ্বালানি তেলের দাম বর্ণিল আয়োজনে সামাজিক সংগঠন ডুমুরিয়া ফাউন্ডেশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত খুলনা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা সভাপতি জনি ও সম্পাদক তুহিন সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে চট্টগ্রামের লোহাগাড় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে সোনারগাঁয়ে গোসলে নেমে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু পত্নীতলায় সৌদি প্রবাসী আবু সাঈদের মরদেহ দেশে, জানাজায় শত শত মানুষের অংশগ্রহণ রাজধানীতে আরও একটি বাসে আগুন একের পর এক ককটেল বিস্ফোরণ, রিকশাচালক আহত
ad728

সোনারগাঁও বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার ১৭

প্রতিবেদকের তথ্য : Dainik Somoy Sangbad
  • নিউজ প্রকাশের তারিখ : Sep 21, 2026
  • সংবাদটি দেখেছেন: 16
ছবির ক্যাপশন :


সাহাদাৎ হোসেন চৌধুরী, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী ও সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি, মাদক মামলার আসামি, মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত এবং নিয়মিত মামলার আসামিসহ মোট ১৭ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিকর নেতৃত্বে রবিবার দিনব্যাপী  উপজেলার বিভিন্ন এলাকায় এ নিয়মিত বিশেষ অভিযানটি পরিচালিত হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার ১৭ জনের মধ্যে বৈষম্যবিরোধী ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৬ জন, মাদক মামলায় ৩ জন, মাদকসেবী ৩ জন, ওয়ারেন্টভুক্ত ৩ জন এবং নিয়মিত মামলায় ২ জন রয়েছেন।

মাদকসেবী হিসেবে গ্রেফতার করা হয়েছে মো. শাহ জালাল (৩২), মো. রাসেল (২৭) ও মো. আওলাদ হোসেনকে (৩৮)। মাদক মামলায় গ্রেফতার তিনজন হলেন মিনু (৫০), মো. নয়ন (৪০) ও মো. এমদাদুল হক (১৯)।

এছাড়া বৈষম্যবিরোধী ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার ছয়জন হলেন মো. রিফাত (২১), মো. সাইফুল ইসলাম (৩৬), আলমগীর (২৮), আলমগীর (৪৫), মো. মাজহারুল ইসলাম (৪০) ও মোফাজ্জল হোসেন (৫৫)।  

পুলিশের দেওয়া তথ্যে তাদের বিভিন্ন স্থানীয় রাজনৈতিক ও সহযোগী সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার কথা উল্লেখ করা হয়েছে।

নিয়মিত মামলায় গ্রেফতার দুজন হলেন মো. হোসেন আলী (৩৩) ও মো. রবিন মিয়া (২০)।
অন্যদিকে ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে মো. ইউসুফ, মো. সাইদুল ইসলাম (৪২) ও মো. মোতাহারকে গ্রেফতার করা হয়। ওসি আব্দুল বারিক জানান, অভিযান শেষে গ্রেফতার ব্যক্তিদের সংশ্লিষ্ট মামলায় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728