আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সোনারগাঁও বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার ১৭ গ্রেফতার গাজী নজরুল-প্রথম স্ত্রী, পলাতক গাড়িচালক চন্দনাইশে উদ্বোধনের আগেই ব্রিজের অ্যাপ্রোচে ধস, ভোগান্তি এসআরবি-৬ এর বিশেষ অভিযানে বাগেরহাট থেকে ২০ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করেছে ৮০ হুথি যোদ্ধা নিহত আবারও বাড়ল জ্বালানি তেলের দাম বর্ণিল আয়োজনে সামাজিক সংগঠন ডুমুরিয়া ফাউন্ডেশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত খুলনা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা সভাপতি জনি ও সম্পাদক তুহিন সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে চট্টগ্রামের লোহাগাড় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে সোনারগাঁয়ে গোসলে নেমে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু পত্নীতলায় সৌদি প্রবাসী আবু সাঈদের মরদেহ দেশে, জানাজায় শত শত মানুষের অংশগ্রহণ রাজধানীতে আরও একটি বাসে আগুন একের পর এক ককটেল বিস্ফোরণ, রিকশাচালক আহত মিরপুর-১১ নম্বরে চলন্ত বাসে আগুন সিরাজগঞ্জে গোলচত্বরে জামায়াতের আমিরের পথ সভা অনুষ্ঠিত
ad728

গ্রেফতার গাজী নজরুল-প্রথম স্ত্রী, পলাতক গাড়িচালক

প্রতিবেদকের তথ্য : Dainik Somoy Sangbad
  • নিউজ প্রকাশের তারিখ : Sep 21, 2026
  • সংবাদটি দেখেছেন: 18
ছবির ক্যাপশন :

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যার প্ররোচনার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাতক্ষীরা–৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকসুদা বেগম। অপর আসামি গাড়িচালক ওবায়দুর রহমান, যিনি (নিহতের মামা) পলাতক রয়েছেন বলে জানিয়েছেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী।


সোমবার (২১ সেপ্টেম্বর) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। গ্রেফতারকৃতদের দুপুরের পর সিএমএম আদালতে নেওয়ার কথা রয়েছে।
পুলিশ জানায়, মরিয়মের বাবা মামলা দায়ের করেছেন। এতে ৩ জনকে আসামি করা হয়েছে। ২ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। বর্তমানে নিহতের মরদেহের সুরতহাল করা হয়েছে। ময়নাতদন্তের জন্য হাসপাতালে আছে।

এছাড়াও গাজী নজরুলের বিষয়ে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বরাবর চিঠি দেওয়া হয়েছে বলেও জানায় পুলিশ। গতকাল রোববার সন্ধ্যায় ন্যাম ভবনে গাজী নজরুলের সরকারি ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় মরিয়মের মরদেহ। তার বাবা মাসুম বিল্লাহ বাদি হয়ে শেরেবাংলা নগর থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন। 

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728