চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের চন্দনাইশে অর্ধকোটি টাকারও বেশি ব্যয়ে নির্মিত একটি পিসি গার্ডার ব্রিজের দুই পাশের সংযোগ সড়ক (অ্যাপ্রোচ) ধসে পড়েছে। এতে উদ্বোধনের আগেই ওই সড়কে যাতায়াত বন্ধ হয়ে গেছে। যাতায়াতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় কয়েক হাজার বাসিন্দা ও শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা।
উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের হাজিরপাড়া চৌধুরী হাট থেকে বোপার হাট ব্রিজটি আজও আশার আলো হলেও খুটির হাট বাংলাদেশ সড়কের ওপর ৪২ মিটার দৈর্ঘ্যের ৩০ মিটার দৈর্ঘ্যের পিসি গার্ডার সেতুটির দুই পাশের সংযোগ সড়কের মাটি ধসে পড়েছে।
জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়, বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে ৫ কোটি ১০ লাখ ৬৮ হাজার ৬২ টাকা ব্যয়ে ব্রিজটির নির্মাণকাজ শুরু হয়। ব্রিজটির সংযোগ সড়কের নির্মাণকাজ ২০২০ সালে শুরু হলেও কাজ শেষ হয় ২০২৪ সালের ডিসেম্বর নাগাদ।
কিন্তু উদ্বোধনের আগেই ব্রিজের উভয় পাশের অ্যাপ্রোচের মাটি সরে গিয়ে ব্যাপক ধস দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, ত্রুটিপূর্ণ নির্মাণকাজ ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণে এই ধস নেমেছে।
মাটি দিয়ে নির্মিত অ্যাপ্রোচের চারদিকে ইটের গাঁথুনি দিয়ে সুরক্ষার কথা থাকলেও নিম্নমানের ইট ও বালু দিয়ে দায়সারা ভাবে কাজ করায় ইটের গাঁথুনি ভেঙে মাটি সরে গিয়ে সড়কে বড় বড় ফাটল দেখা দিয়েছে। সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতিতে দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ।
এদিকে চন্দনাইশ উপজেলা প্রকৌশলী স্বপন কুমার মহাজন জানান, ব্রিজের মূল কাঠামোর সম্পূর্ণ অক্ষত রয়েছে। আবহাওয়ার দুর্যোগ ও অতিরিক্ত বৃষ্টির কারণে অ্যাপ্রোচে সাময়িক ক্ষতি হয়েছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত মেরামত করে জনদুর্ভোগ লাঘব করা হবে বলে তিনি আশ্বাস দেন।
এলাকাবাসী জানান, ব্রিজের দুই পাশ থেকে মাটি সরে যাওয়ায় রিকশা, ভ্যান, সিএনজিসহ কোনো যানবাহন চলাচল করতে পারছে না। শিক্ষার্থীদের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া ও দ্রুত সংস্কার করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
প্রিন্ট করুন
ফটো কার্ড
এ জাতীয় আরো খবর..