আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রূপসায় বিদ্যালয়ের সামনে স্পিড ব্রেকারের দাবিতে মানববন্ধন ২০২৭ সালের ডেঙ্গু মৌসুমের আগেই টিকা আসার সম্ভাবনা ভারতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চার স্বতন্ত্র পরিচালকের পদত্যাগ রূপসায় চার কিঃমিঃ সড়কের নির্মাণ কাজ শেষ না হতেই ফেটে চৌচির ২ থেকে ৩ হাজার টাকায় স্মার্টফোন দেওয়ার উদ্যোগ সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা বর্জনের কারণ জানাল মহানগর বিএনপি ডুমুরিয়ার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন, দুর্ভোগে হাজারো মানুষ ডুমুরিয়ায় উপজেলা পর্যায়ে দলিত সম্মেলন অনুষ্ঠিত চট্টগ্রামে ১১ দলীয় ঐক্যের মতবিনিময় সভা, ৭ দফা দাবিতে ঐক্যবদ্ধ কর্মসূচির ঘোষণা চট্টগ্রামের বুকে মানবতার নতুন আলো যাত্রা সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ওবিই কারিকুলাম বাস্তবায়নে দুই দিন ব্যাপী প্রশিক্ষণ ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের ৭ নেতার মৃত্যুদণ্ড সাতকানিয়ায় পুকুরে ডুবে প্রাণ গেল ৩ শিশুর চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে ৩ আসামী গ্রেপ্তার
ad728

ডুমুরিয়ায় উপজেলা পর্যায়ে দলিত সম্মেলন অনুষ্ঠিত

প্রতিবেদকের তথ্য : Dainik Somoy Sangbad
  • নিউজ প্রকাশের তারিখ : Sep 16, 2026
  • সংবাদটি দেখেছেন: 168
ছবির ক্যাপশন :



ডুমুরিয়া(খুলনা) প্রতিনিধি :

 খুলনার ডুমুরিয়ায় উপজেলা পর্যায়ে দলিত সম্মেলন (গণসচেতনতা) অনুষ্ঠিত হয়েছে। ক্রিশ্চিয়ান এইড ইউরোপিয়ান ইউনিয়ন, মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে এবং গ্রুপ সদস্যদের অংশগ্রহণে জনপরিসর সম্প্রসারণ ও সুশাসন ব্যবস্থা শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় বুধবার সকাল ১১ টায় ডুমুরিয়ার শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদুর রহমান। সভায় প্রধান অতিথি ছিলেন ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস। দলিতের ম্যানেজার সমীর কুমার পান্ডের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহসেনা ফেরদৌসী, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মোঃ আরশাফুল কবির, ডুমুরিয়া সদর ইউপি চেয়ারম্যান গাজী হুমায়ন কবির বুলু, ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, প্রধান শিক্ষক রতন কুমার বিশ্বাস, এস আই দীপন কুমার ঘোষ, স্বাস্থ্য পরিদর্শক আনিসুজ্জামান। বক্তব্য রাখেন দলিতের ফিন্যান্স এন্ড এ্যাডমিন অফিসার রিপন সরকার, ফিল্ড ভলেন্টিয়ার  ইতিকা সরকার, জেসমিন নাহার, ফুলমালা দাস, চয়ন দাস, শান্তিলতা দাস, সাংবাদিক খান আরিফুজ্জামান নয়ন, দলিতের দেবাশীষ দাস, মমতা বিশ্বাস, সাগর সরদার, ঝরনা দাস, লক্ষী রানী দাস, মুক্তি দাস, বিপ্লব দাস প্রমুখ।
সভায় ৮০ টি কমিউনিটি গ্রুপের ১৬০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। 
দলিত সম্মেলনের মূল লক্ষ্য ছিল দলিত অনগ্রসর অংশীজন এবং সরকারি কর্মকর্তাদের সাথে যোগসূত্র স্থাপনের মাধ্যমে সেবায় প্রবেশাধিকার বৃদ্ধি পাবে এছাড়া প্রতিপাদ্য বিষয় ছিল শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান দলিতে ও সমান অধিকার, সুযোগের সমতা চাই বৈষম্য আর নয়।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728