আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রূপসায় বিদ্যালয়ের সামনে স্পিড ব্রেকারের দাবিতে মানববন্ধন ২০২৭ সালের ডেঙ্গু মৌসুমের আগেই টিকা আসার সম্ভাবনা ভারতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চার স্বতন্ত্র পরিচালকের পদত্যাগ রূপসায় চার কিঃমিঃ সড়কের নির্মাণ কাজ শেষ না হতেই ফেটে চৌচির ২ থেকে ৩ হাজার টাকায় স্মার্টফোন দেওয়ার উদ্যোগ সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা বর্জনের কারণ জানাল মহানগর বিএনপি ডুমুরিয়ার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন, দুর্ভোগে হাজারো মানুষ ডুমুরিয়ায় উপজেলা পর্যায়ে দলিত সম্মেলন অনুষ্ঠিত চট্টগ্রামে ১১ দলীয় ঐক্যের মতবিনিময় সভা, ৭ দফা দাবিতে ঐক্যবদ্ধ কর্মসূচির ঘোষণা চট্টগ্রামের বুকে মানবতার নতুন আলো যাত্রা সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ওবিই কারিকুলাম বাস্তবায়নে দুই দিন ব্যাপী প্রশিক্ষণ ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের ৭ নেতার মৃত্যুদণ্ড সাতকানিয়ায় পুকুরে ডুবে প্রাণ গেল ৩ শিশুর চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে ৩ আসামী গ্রেপ্তার
ad728

খুলনা সিটি নির্বাচনে ৩১ নং ওয়ার্ডে সম্ভাব্য কমিশনার প্রার্থী আলহাজ্ব খালেক ব্যাপারীর গণসংযোগ

প্রতিবেদকের তথ্য : Dainik Somoy Sangbad
  • নিউজ প্রকাশের তারিখ : Sep 15, 2026
  • সংবাদটি দেখেছেন: 22
ছবির ক্যাপশন :



মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে, 

"খুলনা সিটির ৩১ নং ওয়ার্ড বাসি আপনার অধিকার, আমার অঙ্গীকার"গতকাল শুক্রবার সন্ধ্যায় খুলনা নগরীর লবণচরা মোক্তার হোসেন সড়ক এলাকায় ৩১ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আলহাজ্ব আব্দুল খালেক ব্যাপারী কুশল বিনিময় করেন।

একটি আধুনিক, নিরাপদ এবং বাসবাস যোগ্য ওয়ার্ড গড়ার লক্ষ্যে আমি অঙ্গীকারবদ্ধ। 
আল্লাহ রাব্বুল আলামীন আমাকে যদি ৩১নং ওয়ার্ডের কাউন্সিলর হওয়ার সুযোগ করে দেন আমি আলহাজ্ব আব্দুল খালেক ব্যাপারী আপনাদের সাথে নিয়ে নিম্নলিখিত উন্নয়নমূলক কাজগুলো বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।

​১. ডিজিটাল ও স্মার্ট ওয়ার্ড সেবা
​অনলাইন সেবা: ট্রেড লাইসেন্স, জন্ম-মৃত্যু নিবন্ধন এবং বিভিন্ন প্রত্যয়নপত্র পাওয়ার প্রক্রিয়া সহজ ও দ্রুততর করা।
​৩১ নং ওয়ার্ডের গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলে 
​অভিযোগ কেন্দ্র: একটি নিদির্ষ্ট হটলাইন নম্বর বা অ্যাপ তৈরি করা, যেখানে নাগরিকরা সরাসরি তাদের সমস্যা বা অভিযোগ জানাতে পারবেন।

​২. অবকাঠামোগত উন্নয়ন ও পরিচ্ছন্নতা ​উন্নত ড্রেনেজ ব্যবস্থা: জলাবদ্ধতা নিরসনে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করা এবং নিয়মিত পরিষ্কার রাখা।
​রাস্তাঘাট সংস্কার: ওয়ার্ডের প্রতিটি অলিগলি টেকসইভাবে মেরামত এবং পর্যাপ্ত স্ট্রিট লাইটের ব্যবস্থা করা।
​বর্জ্য ব্যবস্থাপনা: 'ডোর-টু-ডোর' ময়লা সংগ্রহের ব্যবস্থা আরও শক্তিশালী করা এবং ডাস্টবিনমুক্ত পরিচ্ছন্ন রাস্তা নিশ্চিত করা।

​৩. স্বাস্থ্য ও শিক্ষা ​ভ্রাম্যমাণ ক্লিনিক: নিম্নবিত্ত ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং ওষুধ বিতরণের ব্যবস্থা করা। ​শিক্ষা সহায়তা: দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তি ও শিক্ষা উপকরণ প্রদানের তহবিল গঠন করা। ​লাইব্রেরি স্থাপন: তরূণ প্রজন্মের জন্য একটি আধুনিক পাঠাগার ও রিডিং রুম তৈরি করা।

​৪. নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা ​মাদকমুক্ত সমাজ: তরুণদের মাদক ও গ্যাং কালচার থেকে দূরে রাখতে পাড়ায় পাড়ায় খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা বৃদ্ধি করা। ​সিসিটিভি নজরদারি: নিরাপত্তার স্বার্থে ওয়ার্ডের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা।
​মশা নিধন: আধুনিক যন্ত্রপাতি ও কার্যকর ঔষধ ব্যবহারের মাধ্যমে মশক নিধন কার্যক্রম জোরদার করা।

​৫. নারী ও প্রবীণদের সুরক্ষা
​নারীদের ক্ষমতায়ন: দুস্থ নারীদের জন্য সেলাই প্রশিক্ষণসহ বিভিন্ন কারিগরি শিক্ষার ব্যবস্থা করা।
​প্রবীণদের বিনোদন: বয়স্কদের জন্য বিকেলে বসার স্থান বা 'সিনিয়র সিটিজেন কর্নার' তৈরি করা। ​আমার অঙ্গীকার: আমি শুধু আপনাদের প্রতিনিধি নই, আপনাদের সেবক হয়ে কাজ করতে চাই। দুর্নীতির ঊর্ধ্বে থেকে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক ৩১ নং ওয়ার্ড গড়ে তোলাই আমার মূল লক্ষ্য।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728