আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সোনারগাঁও অবৈধ চুনা কারখানা বন্ধের হুশিয়ার দিলেন এম পি মান্নান এলাকাবাসী আয়োজিত মতবিনিময় সভায় আখির প্রার্থীতা চুড়ান্ত রূপসায় জিএম কামরুজ্জামান টুকুর মন্দির পরিদর্শন ও শুভেচ্ছা উপহার প্রদান হিফজুল কোরআন প্রতিযোগিতায় দেশসেরা খালিদ, মাদ্রাসায় ফুলেল সংবর্ধনা জনবান্ধব সরকার প্রশাসনকেও জনবান্ধব হতে হবে- মন্ত্রী শেখ রবিউল আলম মোল্লাহাটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত দুবলার চরে শুঁটকি মৌসুম শুরু আজ, দস্যু আতঙ্কে হাজারো জেলে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সোনারগাঁওয়ে রোড শো বেসিক ব্যাংকে অগ্নিকাণ্ডে নিরাপত্তাকর্মীর মৃত্যু: নেপথ্যে হত্যাকাণ্ডের অভিযোগ স্বজনদের সোনারগাঁওয়ে ডিবির অভিযানে ২৩ হাজার পিস ইয়াবাসহ আটক ৩ জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলার প্রস্তুতি সোনারগাঁও পৌরসভার যত্রতত্র স্থানে ময়লা- আবর্জনা ডাম্পিং করার প্রতিবাদে মানববন্ধন মোংলায় চোরাই মালসহ আটক দুই যুবকের কারাদণ্ড, সোনারগাঁওয়ে আড়াইহাজারে যুবদল নেতা হত্যার ঘটনার তিনদিন পর থানায় মামলা
ad728

সোনারগাঁও জাদুঘরে আসার প্রধান সড়কের সংস্কার কাজ শুরু।স্বস্তিতে পর্যটক ও এলাকাবাসী

প্রতিবেদকের তথ্য : Dainik Somoy Sangbad
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 30, 2026
  • সংবাদটি দেখেছেন: 35
ছবির ক্যাপশন :

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :

অবশেষে  নারায়ণগঞ্জ সোনারগাঁও পৌরবাসী ও দেশের দূর-দূরান্ত থেকে আসা পর্যটকদের দীর্ঘ দিনের ভোগান্তির অবসান হতে যাচ্ছে।  বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের (জাদুঘর) ১ নম্বর গেট থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পর্যন্ত সংযোগকারী প্রধান সড়কটির সংস্কার কাজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান এর আন্তরিক প্রচেষ্টা এবং উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে সড়কটি নতুন রূপ পেতে যাচ্ছে, যা নিয়ে স্থানীয় মানুষের মাঝে স্বস্তি দেখা দিয়েছে। 

জানা যায়,​নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান এবং তাঁর রাজনৈতিক সচিব ও জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিবের সার্বিক সহায়তায় এই উদ্যোগ নেওয়া হয়।

সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং বেসরকারি অর্থায়নে সড়কটির দীর্ঘ প্রতীক্ষিত এই সংস্কার কাজ হাতে নেওয়া হয়।

​গতকাল দুপুরে সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত এবং ঠিকাদারি প্রতিষ্ঠান মের্সাস আফরাজ কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী হারুন অর রশিদের উপস্থিতিতে কাজের বিষয়ে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়।
​সোনারগাঁওয়ের এই সড়কটি দেশের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র ‘বাংলাদেশ লোক ও কারুশিল্প জাদুঘর’-এ যাতায়াতের প্রধান মাধ্যম।

দীর্ঘদিন ধরে সড়কটির প্রায় ৩০০ মিটার অংশ সংস্কারের অভাবে বেহাল দশার কারণে প্রতিদিন আসা হাজারো দর্শনার্থী, স্থানীয় শিক্ষার্থী ও সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হতো। সামান্য বৃষ্টিতেই খানাখন্দে পানি জমে তৈরি হতো তীব্র যানজট ও দুর্ঘটনার ঝুঁকি। যানচলাচলের পাশাপাশি পায়ে হেঁটে চলাচল করাও কঠিন হয়ে পড়েছিলো। জাদুঘরের প্রধান ফটক থেকে মাত্র ১০০ মিটার দুর থেকে এই গুরুত্বপূর্ণ  সড়কটির বেহাল দশার সংবাদ স্থানীয় গণমাধ্যমের দ্বারা কতৃপক্ষের নজরে আসে। স্থানীয়দের দাবি ও জাতীয় গুরুত্ব বিবেচনা করে স্থানীয় সংসদ সদস্যের বিশেষ নজরদারিতে দ্রুততম সময়ে সড়কটির নির্মাণ ও সংস্কারের সিদ্ধান্ত বাস্তবায়িত হচ্ছে।
​উপজেলা প্রশাসন ও দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্টরা জানান, সড়কটির সংস্কার কাজ সর্বোচ্চ মান বজায় রেখে দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে, যেন পর্যটক ও স্থানীয় নাগরিকরা নিরবচ্ছিন্ন যাতায়াত সুবিধা পান। কাজের গুণগত মান নিশ্চিতে সার্বক্ষণিক তদারকি করা হবে বলেও জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728